সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মরলেও আর আওয়ামী লীগ করবো না: কামাল আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৭৭)
X

আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না।আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। ৭৬ বছর বয়সের রাজনীতি করা যায়না।

৩ মার্চ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন । এ সময় তিনি কারাগারে পড়ার জন্য ডিজিটাল কোরআন শরীফ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধের আর্জি জানান, কামাল আহমেদ মজুমদার। এদিন ছয় জনকে কারাগারথেকে আদালতে হাজির করা হয়।

সকাল দশটার দিকে পুলিশ পাহারায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। 10 টা ৭ মিনিটে এজলাসে আসেন বিচারক। এরপর কাফরুল থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন

তখন এ মামলায় তাদের বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দিলে কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, আমার বয়স ৭০ বৎসর। আমার চোখের ৭০ শতাংশই নষ্ট হয়ে গেছে। আমার পরিবারের সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছিনা। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি আর করবো না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনপদে ও নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। তিনি আরো বলেন কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল কোন যন্ত্র বা ওষুধ দেয়া হচ্ছে না। এমনকি পবিত্র কোরআন শরীফে দেয়া হয়নি।

একের পর এক মামলা দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, একের পর এক নির্যাতন চালানো হচ্ছে এই বয়সে। আমার উপরে জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাকা ছাড়া আর কোন উপায় নেই। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র ও ডিজিটাল কোরআন শরীফ দেয়া হোক।

এসময় বিচারক বলেন আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে করুন। এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝