রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ১৬৭)
X

বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘সেকেন্ড রিপাবলিক’-এর ধারণা এ জাতিকে বিভক্ত করার অছিলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ রোববার রমজানের প্রথম দিনে আলেম, ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। ইফতার মাহফিলে বিএনপির আরও নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের দূরত্ব তৈরিতে দেশে-বিদেশে একশ্রেণির লোকজন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় নতুন দলের সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেকেন্ড রিপাবলিক আমি বুঝি নাই। যেকোনো একটা অছিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে ইফতারের আগমুহূর্তে বিদায়ের আগে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান তারেক রহমান। ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দেশবাসীর কাছে তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। একই সঙ্গে দেশ ও দেশের মানুষের কল্যাণ এবং গণতন্ত্রের জন্যও দোয়া প্রার্থনা করেন।

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ অনেকে অংশ নেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝