রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২৩৭)
X

শুধু জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরই নয়, গত তিন নির্বাচনে ভোট কারচুপির সাথে জড়িত উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) বিচারের আওতায় আনতে হবে,এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আবারও দেশবিরোধী চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকে রুখতে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন, নতুন দলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন। এ সময় নতুন দলটিকে গণতন্ত্রের স্বপক্ষে থাকার আহ্বানও জানান তিনি।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝