সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরির ঘোষণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩২ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৭:৫৩ পিএম  (ভিজিট : ১৭১)
X

চলচ্চিত্র পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’-এর জন্য দর্শকদের মাঝে বেশ পরিচিতি পেয়েছেন। এরপর তিনি একাধিক জনপ্রিয় সিনেমা ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। 

বর্তমানে ‘অ্যানিম্যাল’ সিনেমার সাফল্যের পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এ পরিচালক। সন্দীপ রেড্ডির আগামী সিনেমা ‘স্পিরিট’ ঘিরেও এখন থেকেই অনেকের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। 

সম্প্রতি প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি মন্তব্য করায় ফের চর্চায় উঠে এসেছেন। মাইকেলের বায়োপিক বানাতে চান তিনি। 

সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি বলেন, আমার বায়োপিক করার ইচ্ছে রয়েছে। বিশেষ করে মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি করতে পারলে তো কথাই নেই। এবার প্রশ্ন উঠতে পারে কে করবেন জ্যাকসনের চরিত্রে অভিনয়? এই চরিত্রের সেরকম মানানসই অভিনেতা পাওয়া গেলে আমি সরাসরি হলিউডেই চলে যেতে পারি।

এ পরিচালকের ভাষ্য, সেখানকার প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে সিনেমা তৈরির বিষয়ে কথা বলা বলতে পারি। ইংরেজিতে সিনেমা তৈরি করা যেতেই পারে। জ্যাকসনের গোটা জীবনটাই দারুণ আকর্ষণীয়। ওর শৈশব থেকে কৈশোর স্কুলের পর্ব, উল্কার গতিতে উত্থান অসংখ্য বিতর্ক, নিজের ত্বকের রঙ যেভাবে বদলে ফেলেছিলেন মূলত তার পুরো জীবনটা গল্পের মতো। তাই ওর জীবন নিয়ে খুব আকর্ষণীয় ছবি হতে পারে বলেই আমার বিশ্বাস।

মাইকেল জ্যাকসন নিয়ে সন্দীপ রেড্ডির ভালোবাসা নতুন কিছু নয়। ‘অ্যানিম্যাল’-এ রণবীরের চরিত্রের নাম ছিল ‘রণবিজয়’। রণবিজয় আসলে মাইকেল জ্যাকসনের বিরাট অনুরাগী। ছোট ‘রণবিজয়’ বাবার কাছে বায়না করেছিল যে, সে মাইকেল জ্যাকসনের অনুষ্ঠান দেখতে চায়। এই দৃশ্যটি সবারই মনে আছে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝