রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসিকে সহায়তা দিবে ট্রান্সপোর্ট ফর লন্ডন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৬১)
X

ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসিকে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বৈঠক করেছেন ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) একটি প্রতিনিধি দল। 

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসি'র প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় সফররত ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) প্রতিনিধি দলে ছিলেন ট্রাফিক ম্যানেজমেন্ট এক্সপার্ট রুথ স্যালমন, সিয়ান হুস্টন ও নিকোলা ব্র‍্যাডি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পরিবহন ব্যবস্থার উন্নয়নে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, বাস অপারেশন এবং নিরাপত্তা এই ৩টি বিষয়ে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দিবে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। শুরুতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করবে লন্ডন ভিত্তিক সংস্থাটি। UK's Foreign, Commonwealth and Development Office (FCDO) এর আর্থিক সহায়তায় টিএফএল ডিএনসিসিকে কারিগরি সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক পরিবহন ব্যবস্থা, ট্রাফিক সিগন্যাল, যানজট নিরসনে কাজ করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং UK's Foreign, Commonwealth and Development Office (FCDO) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথম ধাপে পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে সংস্থা দুটি। 

বৈঠকে ডিএনসিসি'র প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 'ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) তাদের শহরে আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করেছে যেটি বিশ্বে অত্যন্ত বিখ্যাত। লন্ডনের ট্রাফিক ব্যবস্থা সারা বিশ্বে রোল মডেল। গুলশান এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষ করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে এবং জনসাধারণের নিরাপদ চলাচলে টিএফএল এর অভিজ্ঞতা ও কারিগরি পরামর্শ কার্যকরী ভূমিকা রাখবে। গুলশান এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও বাস সার্ভিস ব্যবস্থাপনা সফল হলে পর্যায়ক্রমে অন্য এলাকায়ও এই মডেল ব্যবহার করা হবে।' 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝