রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যে সময় কেউ সাহস করেনি, তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি: তারেক রহমান
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X

জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথমে ২৭ দফা প্রস্তুত করেছিল বিএনপি। এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এমনটা জানান তিনি।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করে বিএনপি। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে।

বর্তমানে সংস্কার প্রস্তাবনা দেয়া অনেকেই সংস্কারের ধারেরকাছেও ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, যে সময় কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তাদের অনেকেই তখন সংস্কারের ধারেকাছেও ছিলেন না।

এ সময় গত ১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝