রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখান করেছে: শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৭৩)
X

ছাত্রলীগের পথ অনুসরণ করে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব চালাচ্ছে ছাত্রদল। এমন অভিযোগ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে। এটা সহ্য করতে না পেরে শিবিরের সঙ্গে বিরূপ আচরণ করছে সংগঠনটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জাহিদুল ইসলাম বলেন, খুলনায় ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে ‘জবাই’ করার স্লোগান দিয়েছে। কুয়েটের ঘটনায় ছাত্রদল তার কর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনার দায় শিবিরের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে। এসময় সংবাদ সম্মেলন থেকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝