বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আমরা ভদ্র কিন্তু বোকা নই : ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২১৪)
X

জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের আর ধর্যের পরীক্ষা নিবেন না। আমরা ভদ্র কিন্তু বোকা নই।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের ইসলামীর নিবন্ধন পুনর্বহালসহ দলটির সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে শফিকুর রহমান এ মন্তব্য করেন।জামায়াতের আমির বলেন, বিনাদোষে ১২-১৩ বছর এ টি এম আজহারুল ইসলাম কারাগারের নির্যাতন ভোগ করছেন। আর ১৩টি মিনিট তিনি জেলের ভেতরে থাকুক সেটা আমরা চাই না। আমরা ভদ্র কিন্তু বোকা নই। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না।

তিনি বলেন, আমাদের নিবন্ধন অনতিবিলম্বে ফিরিয়ে দিন। জালেম সরকার যা করেছে, আপনারাও কি তাই করবেন? নতুন বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না। আমরা বৈষম্য সহ্য করব না। আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, যদি প্রয়োজন হয় রাজপথেই থাকব। আমরা যে রাজপথে থাকতে পারি সেটা জুলাই গণ-আন্দোলনে মানুষ দেখেছে।

আমির বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ চলমান। রাজপথে জীবন দেওয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র-জনতা প্রস্তুত। সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন।

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝