রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমরা আর কোনোদিন গুমের রাজ্যে ফিরে যেতে চাই নাঃ মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৩২)
X

বিগত ১৬ বছর দেশে অনেক অন্যায়-জুলুম হয়েছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “মানুষকে গুম করা হয়েছে। কেউ গুমের শিকার হলে পরিবারে কী ভয়াবহ প্রভাব পড়ে তা শুধু পরিবারই জানে। ছেলে ফিরে আসবে না জেনেও একজন মা প্রতিটি রাত নির্ঘুম কাটান। উপদেষ্টারা আয়নাঘরের দৃশ্য প্রকাশ করেছেন। আমরা সেই গুমের রাজ্যে আর কোনোদিন ফিরে যেতে চাই না।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “বাংলাদেশের আলেমরা সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আলেমদের নির্যাতনের পেছনে তাদের চরিত্র হরণ করাই ছিল মূল উদ্দেশ্য। আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এদের ক্ষমা হতে পারে না। অনেক শিক্ষার্থীর জীবনের বিনিময়ে আমরা আজ বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের প্রশিক্ষিত জনশক্তি দরকার। ছাত্ররা যদি সম্মিলিত প্রচেষ্টা করে তাহলে তারা কী করতে পারে গত ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ছাত্ররা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বিফল করে একত্রিত থেকেছে। এবার ছাত্ররা বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করতে পারলে দেশ নতুন আলোর মুখ দেখবে।”

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ইয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝