রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকার নির্বাচনেও নেই, দেশ পরিচালনায়ও ব‍্যর্থ: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ২৩৬)
X

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনেও নেই, দেশ পরিচালনায়ও ব‍্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব‍্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।গয়েশ্বর চন্দ্র বলেন, দ্রব্যমূল্যের দাম বর্তমান লাগামহীন কিন্তু যারা উৎপাদন করে তারা ন্যায্যমূল্য পায় না। বাজার ব্যবস্থার সিন্ডিকেট এখনও রয়েছে। এই সিন্ডিকেট নির্মূল আমরা দেখিনা।

তিনি বলেন, আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের পতন। কেন? সুষ্ঠু একটি অবাধ নির্বাচন। আমার ভোট আমি দেব যাকে খুশি দেব। এই ১৬ বছর কীসের জন্য আন্দোলন করেছি আমরা? কেন এত শহীদ? কেন এতজনের জীবন বিসর্জন দিতে হলো। জেল-জুলুম কোনো কিছুতেও আমরা পিছপা হইনি। বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল উল্টা বিএনপি আরও শক্তিশালী হয়েছি।

জনসমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেকসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝