রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিত্যপণ্যের দাম কমানোসহ গণদাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ২৬১)
 সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী
X

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী


নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে জেলা ও মহানগর পর্যায়ে সভা-সমাবেশ করবে দলটি।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

বিএনপি জানিয়েছে, বর্তমান ফ্যাসিবাদী সরকারের চক্রান্ত প্রতিহত করাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তারা এ কর্মসূচি পালন করবে।

আ.দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝