সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাপ্পারাজ কিংবা অমিতের নয়; হেনা নাঈমের
‘প্রেমের সমাধি’ সিনেমাতে অভিনয়ের অনেক আগেই বিয়ে করেন চিত্র নায়িকা শাবনাজ ও চিত্র নায়ক নাঈম
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৩৪৬)
X

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমের সমাধি’-এর একটি সংলাপ— “চাচা, হেনা কোথায়?” সিনেমাটির এক দৃশ্যে এই সংলাপ উচ্চারণ করেছিলেন অভিনেতা বাপ্পারাজ, যেখানে তার বিপরীতে ছিলেন শাবনাজ (হেনা চরিত্রে) এবং আনোয়ার হোসেন (চাচার চরিত্রে)।

কিন্তু শুধু সংলাপ নয়, সিনেমাটির একটি দৃশ্য ও ফটোকার্ডও এখন ভাইরাল, যেখানে লেখা রয়েছে— “বিশ্বাস করুন, হেনা আমার কাছে।” বিষয়টি নজরে এসেছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের, যিনি বাস্তব জীবনে হেনা চরিত্রে অভিনয় করা শাবনাজের স্বামী।

নাঈম এই প্রসঙ্গে হাসতে হাসতে গণমাধ্যমকে বলেছেন, “আসলেই তো! হেনা তো আমার কাছেই। সিনেমাটি যখন হয়েছিল, তার আগেই হেনা আমার হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “প্রেমের সমাধি” সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পেলেও তার অনেক আগেই তিনি ও শাবনাজ বিয়ে করেন। এত বছর পরও সিনেমাটির সংলাপ, গান এবং দৃশ্যাবলি মানুষের মনে গেঁথে আছে—এটি অভিনয়শিল্পীদের জন্য অনেক বড় পাওয়া বলে মনে করেন নাঈম।

স্মৃতিকাতর নাঈম, প্রশংসায় ভাসলেন বাপ্পারাজ

নাঈম বলেন, “আমাদের সন্তানরাও বিষয়টি উপভোগ করছে। আমরা সবাই মিলে খুব মজা পাচ্ছি। ফেসবুকে দেখছি, অনেকে লিখছেন যে, সিনেমাটি তাঁরা বহুবার দেখেছেন, কেউ বলছেন তাঁদের প্রেমের গল্পের সঙ্গে মিলে গেছে! এগুলোই প্রমাণ করে শিল্পের প্রকৃত সাফল্য।”

সাক্ষাৎকারে তিনি অভিনেতা বাপ্পারাজের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন। তার মতে, “বাপ্পা ভাই সত্যিই দুর্দান্ত একজন অভিনেতা। অভিনয়ের মাধ্যমে তিনি ‘ট্র্যাজিক হিরো’ হয়ে উঠেছেন। তাঁর অভিনয় ক্ষমতা দর্শক হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে বলেই আজও তাঁকে মানুষ মনে রেখেছে।”

বর্তমানে “ঘরে ঘরে যুদ্ধ” নামের একটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন নাঈম ও বাপ্পারাজ।

কেন ভাইরাল ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ?

‘প্রেমের সমাধি’ ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু, আর পরিচালনা করেছেন ইফতেখার জাহান। ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে দেখে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো।

সে হেনার বাবাকে জিজ্ঞেস করে, “চাচা, বাড়ি এত সাজানো কেন? আর হেনা কোথায়?”
চাচা চুপ করে থাকলে বকুল আবার প্রশ্ন করে, “চাচা, কথা বলছেন না কেন?”
চাচা তখন বলেন, “হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।”
আবেগাপ্লুত বকুল তখন বলে ওঠে, “না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না!”

এরপরই পর্দায় বাজতে থাকে জনপ্রিয় গান “প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়।”

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝