রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
"কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ড. ইউনূস" – রাশেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ০২.০২.২০২৫ ৫:১৯ পিএম  (ভিজিট : ১৫৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ছাত্ররা এখন 'কিংস পার্টি' গঠন করছে, আর সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, "২০২৪ সালের আন্দোলন একটি গোষ্ঠী চুরি করেছে, আর এতে সহযোগিতা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।"

দেশে বৈষম্য কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে বলে মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, "এই সরকারের আমলে কীভাবে পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ এলো? এর দায় ড. ইউনূসকে নিতে হবে।"

২৪-এর আন্দোলন চুরি হয়ে গেছে অভিযোগ করে রাশেদ খান বলেন, "ড. ইউনূস কীভাবে বিদেশে গিয়ে একজনকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন? ১৫ বছর ধরে চলা আন্দোলনে তো তাকে দেখা যায়নি!"

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝