রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হঠকারিতা কারো জন্য কল্যাণকর নয়: জামায়াত আ‌মির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৫৭)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
X

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা, ফ্যাসিবাদ দুনিয়া ও আখিরাতে কারো জন্য কল্যাণকর নয়। আওয়ামী লীগ শাসনামলে জামায়াত নেতাকর্মীরা ধরপাক‌ড়ের কার‌ণে স্বজনের জানাজা‌তেও যোগ দিতে পারতেন না।

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়া‌তের সা‌বেক এমপি আসমা খাতুনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, একটি সময় আপনজনকে বিদায় দিতে পারব না, বিদায় নিতে পারব না, সবার সঙ্গে দোয়াও করতে পারব না- এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এমন পরিবেশ যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারি। এই পথে আর যেন কেউ পা না বাড়ায়।

তি‌নি বলেন, আসমা খাতুন আন্তরিক ও নিষ্ঠাবান ছিলেন। তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন ও করেছেন। তিনি যে যুগে সংগঠনের হাল ধরেছিলেন, সে যুগে তিনিই হাল ধরার মতো ছিলেন। মাত্র দশজনকে নিয়ে কেন্দ্রীয় সংগঠনের কাজ শুরু করেছিলেন তিনি। এখন এই সংখ্যা ৪৩ হাজার। 

আসমা খাতু‌নের প‌রিবার আওয়ামী লীগ আমলে মজলুম ছিল অ‌ভি‌যোগ ক‌রে শফিকুর রহমান ব‌লে‌ছেন, আসমা খাতুনের মৃত্যুর পর তার সন্তানদের দেশে আশার সুযোগ ও পরিস্থিতি ছিল না। তারা মা-বাবাকে দেখার সুযোগ পাননি। এই শহরে থেকেও পরিস্থিতির কারণে আসমা খাতু‌নের জানাজায় শরিক হতে পারিনি। 

আসমা খাতু‌নের বড় ছেলে নিয়াজ মাখদুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।


আ. দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝