রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেব্রুয়ারিতে সংস্কার প্রতিবেদন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ: শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৭০)
নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে সংস্কার প্রতিবেদন পাওয়া পর জানা যাবে বলে জানিয়েছেন প্রেস সচিব। ছবি ভিডিও থেকে নেয়া
X

নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে সংস্কার প্রতিবেদন পাওয়া পর জানা যাবে বলে জানিয়েছেন প্রেস সচিব। ছবি ভিডিও থেকে নেয়া


দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করার মধ্যদিয়ে নির্বাচনের পথে হাঁটার জন্য দেশের রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসছে। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে সংস্কার কার্যক্রমের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন তাদের বিচার না হবে, ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না।
 
এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি দাবি করেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে।  আমরা তাদের বলবো ভুল সংশোধন করতে। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি।
 
 
আ. দৈ/ এএস 




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝