সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রায় দেড় দশক পর বাংলা সিনেমায় রাভিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৬:০৪ পিএম   (ভিজিট : ২২২)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

হিন্দি সিনেমাতে অনিয়মিত হয়ে যাওয়া নব্বই দশকের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বাংলা চলচ্চিত্রে কাজ করবেন, এমন খবর চমক তৈরি করার মত। তবে সেটি আসলেই ঘটতে চলেছে। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাব গেছে ‘টিপ টিপ বরষা পানির’ এই নায়িকার কাছে।

কাজটি আলোর মুখ দেখলে দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনাকে পাবেন দর্শকরা। রাভিনার নতুন কাজের খবর ইতোমধ্যে চমকের সৃষ্টি করেছে। জানা যায়,  ‘বানসারা’ করার প্রস্তাবে সায় দিয়েছেন রাভিনা; সিনেমায় একজন রাজনীতিকের চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রীকে। 

পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মাফিয়া জগত এবং তাদের সঙ্গে পুলিশের টক্করের নানা ঘটনায় সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। পরিচালক আতিউল ইসলাম বলেন, “রাভিনার সঙ্গে যোগাযোগের পর্ব সারা হয়েছে। সিনেমাটি বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা তার মত একজন অভিনেত্রীর ভেবেছি।"

আতিউলের কথায়, "রাভিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে। কলকাতায় শুটিং শুরু হলে তিনি যোগ দেবেন।" 'বানসারা' সিনেমার শুটিং শুরু হয়েছে আরও আগে থেকেই। পুরুলিয়ার অংশের আউটডোরের শুটিং শেষ হয়েছে। এবার কলকাতা এবং ঝাড়খণ্ডের শুটিং হবে বলে জানিয়েছেন আতিউল। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। চলতি বছরের দুর্গোৎসবে ‘বানসারা’ মুক্তির কথা ভাবছে পরিচালক ও প্রযোজনা সংস্থা।

১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক পর্যায়ে বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ফিরেছেন ওয়েব সিরিজ দিয়ে। তবে রাভিনার নাম শুনলেই মনে আসে নব্বইয়ের দশকের ‘টিপ টিপ বরষা পানি’ গানটি। ওই গানে বৃষ্টিতে হলুদ শাড়িতে তার নাচ দারুণ আলোচিত ছিল। অভিনেত্রী বাংলা সিনেমায় সবশেষ কাজ করেছেন ২০১০ সালে, রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায়।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝