সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মানিলন্ডারিং মামলায় খালাস পেলেন মিয়া নুরুদ্দিন অপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৫২ পিএম  আপডেট: ২৭.০১.২০২৫ ৫:৫৭ পিএম  (ভিজিট : ৩৭২)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপু। ফাইল ছবি
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপু। ফাইল ছবি

মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপু অব্যাহতি পেয়েছেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি)  ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। এদিন মামলায় কোন উপাদান না থাকায় বিচারক চার্জ গঠনের সময় অব্যাহতির আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল অর্থ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযোগ ওঠে, নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল।

এ ঘটনায় র‌্যাব-৩-এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। পরবর্তীতে মামলা তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে ২০২১ সালের ১৩ জুন ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

আ. দৈ/ আফরোজা






Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝