রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট করা যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ০)
X

হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে বাস মালিক সমিতি কিংবা সড়ক পরিবহন সমিতির নামে হরতাল, অবরোধ বা ধর্মঘট করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় ও আদেশ মানতে বাধ্য।

রায়ে বলা হয়, কোনো পক্ষ আদালতের রায় বা আদেশে সংক্ষুব্ধ হলে আপিল বা আইনানুগ প্রতিকারের সুযোগ রয়েছে। তবে সেই রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি ডাকার সুযোগ নেই। এ ধরনের কর্মসূচি বিচার বিভাগের প্রতি অসম্মান এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও পর্যবেক্ষণ দেন আদালত।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো হরতাল-ধর্মঘটের কর্মসূচি দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনার আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে।

২০১১ সালে মানিকগঞ্জের ঘিওরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় বাসচালকের সাজা হলে ২০১৭ সালে এর প্রতিবাদে পরিবহন মালিকরা ধর্মঘট ও হরতাল ডাকেন।

পরে বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ধর্মঘট প্রত্যাহার ও যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে এবার রায় ঘোষণা করলেন আদালত।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝