সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় রিমান্ড শেষে ইনু-মেনন-পলক-মামুন কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৮৬)
X


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

হত্যামামলায় রিমান্ড শেষে ঢাকা  সিএমএম আদালত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।


আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝