রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে, মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ১৭৪)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি।

আজ রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আইইবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নেয়া হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রোক্লেমেশন, এই মেশন, সেই মেশন এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝