রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:১৭ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৪:৪৬ পিএম  (ভিজিট : ১৯৮)
X

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারসহ কয়েকটি দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। যেটি শাহবাগ, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হবে।

পদযাত্রায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যান্য নেতারা উপস্থিত আছেন।  

ছাত্রদলের অন্য দাবির মধ্যে রয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া।

পদযাত্রা থেকে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের হাতে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’; ‘সে নো টু মবোক্রেসি’; ‘স্টপ মব জাস্টিস’; ‘ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস’; ‘আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের কথা জানানো হয়।


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝