সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে নিয়ে কটাক্ষের মুখে সাহিল খান
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ধর্মান্তরিত হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন বলিউড অভিনেতা ও ফিটনেস আইকন সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা। সাহিল খান নিজেই একথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 

আর এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় সাহিলকে।

এই মডেল লেখেন, আমি খুবই গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমার স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই সুন্দর যাত্রার জন্য! আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রার্থনা কবুল করুন।

সাহিলের পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লেখেন, যদি উনি আপনাকে সত্যিই ভালবাসেন তবে তাকে ধর্ম পরিবর্তন করতে হবে কেন? তাহলে আপনি যদি তাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, তাহলে কি আপনিও খ্রীষ্ট ধর্ম গ্রহণ করতে পারেন তাই না?

আরেকজন লেখেন, বিয়ের পর ধর্ম পরিবর্তন করা কি খুব প্রয়োজনীয়? আপনি কেন তাকে তার ধর্ম পরিবর্তন করাতে চান? উনি যেমন তাকে সেভাবেই গ্রহণ করা উচিত!

আরও একজন লিখেছেন, ধর্ম কীভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে! এটাই শুধু দেখা প্রয়োজন যে দু'জন মানুষ দুজনকে ভালোবাসেন কিনা!

প্রসঙ্গত, সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা তার থেকে ২৬ বছরের ছোট। ২০২৪ সালে সাহিল যখন মিলেনাকে বিয়ে করেন, তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর, বর্তমানে তার বয়স ২২। 

সাহিলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে নিগার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাহিল। তবে বিয়ের দুই বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

কাজের ক্ষেত্রে ২০০১ সালে 'স্টাইল' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাহিল খান। এরপর 'এক্সকিউজ মি' ছবিতে কাজ করেন সাহিল। তবে অভিনয় বিশেষ উপভোগ করেননি সাহিল। 

এরপর বলিউড ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতে সাহিল শরীরচর্চার দিকেই ঝোঁকেন। বর্তমানে সাহিল খান একটি জিমের মালিক এবং তার 'ডিভাইন নিউট্রিশন' নামে একটি সংস্থাও রয়েছে।


আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝