রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুদকের আবেদন,সাবেক মন্ত্রী শাহাব ও জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৬২)
X

আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন ফ্যাসিস্ট সরকারের বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে  ঢাকার বিশেষ জজ আদালত। এছাড়াও ওই আদালত শাহাব উদ্দিনের ছেলে-মেয়েসহ ভোলা-৪ আসনের সাবেক এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।  কারণ তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, রাষ্ট্রীয় সম্পদ লোপাট, বিদেশে অর্থ পাচারসহ বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ জারি করেছেন। গতকাল আদালতে দুদকের আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর রেজাউল করিম। তিনি জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য পৃথক দুইটি আবেদন করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের সংশ্লিষ্ট আইনজীবী বিশেষ পিপি রেজাউল করিম রেজা।

আবেদনে বল হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান।  তারা দেশত্যাগ করে পালিয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটবে। এমতাবস্থায় অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝