রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ জিয়ার রাষ্ট্র ভাবনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: কামরুজ্জামান সোহাগ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৫:২৮ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৬:০৪ পিএম  (ভিজিট : ৩৭৯)
X

এ দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা চেতনা কেমন জনবান্ধব ও উন্নয়নমূলক ছিল, তা শিক্ষার্থীদের জানাতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রদল নেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সদস্য  কামরুজ্জামান সোহাগ। 

আজ সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, উন্নয়নের চিন্তা-চেতনা, রাষ্ট্র কাঠামোর উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এদেশের মানুষকে এক অভাবনীয় সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে।

তিনি আরও বলেন, এদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করে একটি পরিবার বন্দনার ইতিহাস এককভাবে জানানো হয়েছিল। আজকের শিক্ষার্থীরা দেশের প্রকৃত ইতিহাস এতোদিন জানতে পারেনি। তাই শহীদ জিয়ার রাষ্ট্র ভাবনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।

এ সময় শিক্ষার্থীদেরকে ছাত্রদলের পতাকা তলে এসে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি

বোনারপাড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সৃজন আহমেদ শিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী। 

তিনি বলেন, বিএনপি একটি গণমানুষের দল। মানুষের অধিকার নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার, বোনারপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোস্তাক আহমেদ মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মন্ডল, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাদিকুর রহমান প্রমূখ। 


আ.দৈ/এআর/মিজানুর রহমান



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝