রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না : দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ২১৪)
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ শনিবার রংপুরে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে বক্তব্য দেন।
X

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ শনিবার রংপুরে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে বক্তব্য দেন।


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। আজ শনিবার (১১ জানুয়ারি) রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে দুদু এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ওলামা দলের আলেমরা আরও বেশি অ্যাক্টিভ (সজাগ) হয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে হবে। এ সময় তিনি সব নেতাকর্মীকে ওয়াদাবদ্ধ করান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ধানের শীষ প্রতীক যার হাতে দেবেন তাকে বিজয়ী করাবেন।

শামসুজ্জামান দুদু বলেন, আজকের যে সুসংগটিত কর্মীসভা হলো, এই কর্মী সভা দেখেই বোঝা যায় আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষ। এই দলকে কেউ ঠেকাতে পারবে না। গত ১৫ বছর শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ওপর যে জুলুম অত্যাচার করেছে, শুধু তাই নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, জেলে রেখেছে। এর জবাব আমাদের দিতে হবে। জবাব কীভাবে দেবেন? মানুষের সঙ্গে মিশে, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার মধ্য দিয়ে জবাব দেবেন।

কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পল্লীবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য শাহ মাওলানা মো. নেসারুল হক, ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, জ্যেষ্ঠ সদস্য মাওলানা মো. ইনামুল হক মাজেদী, সদস্য মাওলানা মো. জামাল উদ্দিন ফয়জি প্রমুখ।

আ. দৈ/ আফরোজা





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝