সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অন্য দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের অনুমতি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম  আপডেট: ১০.০১.২০২৫ ৭:৪৮ পিএম  (ভিজিট : ১৮৫)
X

বিএনপিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে দলের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বিবৃতিতে বলা হয়, দলীয় কমিটির কোনো স্তরেই—ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় বা অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত—অন্য দলের সদস্যদের অন্তর্ভুক্ত করা যাবে না।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আওয়ামী লীগের কিছু সংগঠন কৌশলে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনে পদ দখলের চেষ্টা করছে। বিশেষ করে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের নেতাদের পদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির নেতাদের সাবধান থাকতে নির্দেশ দিয়ে আরও বলা হয়, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে কিছু ভুঁইফোঁড় সংগঠন অপতৎপরতা চালাচ্ছে। এসব সংগঠন বিএনপির নয় এবং দলের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝