রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৮৪)
X


বগুড়া জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার  ( ৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।জানা জানা, স্বেচ্ছাসেবক দল নেতা মিজান ওইদিন রাত ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৬ থেকে ৭ জনের সাথে বসে গল্প করছিলেন।

এসময় বিদ্যুৎ ছিল না। তখন কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা আরও জানায়, কয়েক মাস আগেও তাকে হত্যার জন্য হামলা করা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটনায় তাৎক্ষণিক বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ হাতপাতালে ছুটে যান। লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রাখা হয়েছে।


আ. দৈ. /কাশেম/  মিজানুর


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝