রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৩৬৯)
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফাইল ফটো
X

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তারেক রহমান এতে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে আজ বৈঠকটি হচ্ছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে চিকিৎসকরা বললে খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানিয়েছেন ডা. জাহিদ।

এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝