রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হিরো আলমের উপর হামলায় বিএনপি জড়িত নয়: বগুড়া জেলা বিএনপি
মিজানুর রহমান, বগুড়া:
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩২৯)
X


হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত নেই বলে দাবী করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। একই সাথে হামলার দায় বিএনপির উপর চাপানোয় তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। রোববার  (০৮ সেপ্টেম্বর)বিকেল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, হিরো আলমের উপর যখন হামলা হয় তখন অনেক সাংবাদিক ছিলো। প্রশাসনের লোকজন ছিলো। ভিডিওটি আমরা বার বার পর্যালোচনা করে দেখেছি। সেখানে বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ ছিলো না এবং আপনারাও কেউ বলতে পারবেন না সেখানে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন। এখানে কে বা কারা তার কোন কারণে হয়তো তাকে আঘাত করেছে। সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা নিন্দা জানিয়েছি। সেই সাথে তিনি অহেতুক কি কারণে বিএনপির উপর দায় চাপাচ্ছেন সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ইদানিং আমরা লক্ষ্য করছি, কোন জায়গায় কোন ঘটনা ঘটলে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়।  এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বিএনপি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে এবং বিএনপির উপর এভাবে দোষারোপ করছে।

আপনারা জানেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী যদি কোন অপরাধের সাথে জড়িয়ে পড়ে তবে তাকে সরাসরি দল থেকে বহিষ্কারের কথা বলেছেন। ইতোমধ্যে আমরা বগুড়াসহ বিভিন্ন জায়গায় এই দৃষ্টান্ত দেখেছি।


আ. দৈ. /কাশেম/ মিজানুর


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝