সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ২৮৬)
X

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। 

২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তানজিন তিশা জানান, ২০২৪ সালে তিনি অনেক ভালো জিনিস দেখার পাশাপাশি খারাপ জিনিসও দেখেছে।

বিদায় ২০২৪ উল্লেখ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিদায় ২০২৪ এই বছর আমি অনেক ভালো জিনিস দেখেছি, খারাপ জিনিসও দেখেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় এই বছর আমাকে আরও দৃঢ় করেছে। সৎ থাকুন, সময় পরিবর্তন হবে।’

শেয়ার করা পোস্টের ছবিতে দেখা যায়, এমব্রয়ডারি করা সিল্কের শাড়িতে তিশাকে বেশ মানিয়েছে। হাতে ও গলায় সাদা পুথির কারুকাজ করা মালার পাশাপাশি চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে।

কমেন্ট বক্সে অভিনেত্রীর শাড়ি পরা লুক দেখে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর নতুন বছরের শুভেচ্ছা রইলো।

রাজু হাসান নামে আরেকজনের ভাষ্য, অসাধারণ আপু সুন্দরী।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝