সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:২০ পিএম   (ভিজিট : ৩২৪)
X

খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) বাসা-বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টে রিটটি করেছেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান বলেন এই রিটে, রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তিব্র সাউন্ড দিয়ে কোন অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০ টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে।

পাশাপাশি ওইদিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা এই রিটে চাওয়া হয়েছে।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝