বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১:৩৯ পিএম  আপডেট: ৩০.১২.২০২৪ ১:৪৪ পিএম  (ভিজিট : ২৪৪)
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি
X

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এখনো শহীদ পরিবারের অনেকে হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।


অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে। এ জন্য শহীদদের পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে।


পরিবেশ আরও উপদেষ্টা বলেন, ‘শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে। সঠিক বিচারের দায় আমরা নিয়েছি। সে কাজ শুরু হয়েছে। আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।’


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘শহীদদের হত্যার বিচারের সঙ্গে সরকার একমত। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়াও সরকারের পক্ষ থেকেও শহীদ পরিবারকে সহায়তা করা হবে। আইন উপদেষ্টাকে বলবো, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শহীদদের আইনি সহায়তার জন্য আলাদা সেল গঠন করা যেতে পারে।’


আ. দৈ/ আফরোজা 





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝