রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাত্তরের বিরোধিতাকারী জামায়াত মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২২৭)
X

৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের জনগণ চেনে। ঘোলা পানিতে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (২৯ ডিসেম্বর) জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৫ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে।

তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে অংশ নিয়েছিলো। ইসলামের নামে তারা বারবার জাতির সাথে মুনাফিকি করেছে।

উপদেষ্টারা অনেকে ছবক দেয় চাঁদাবাজ না আসুক। কাদের উদ্দেশে। বিএনপি কোনো প্রতিষ্ঠান দখল করতে গিয়েছে? কীভাবে ইসলামী ব্যাংক দখল করেছেন তা দেশবাসী দেখেছে।

‘পাড়ায় মহল্লায় সিএনজি বাসস্ট্যান্ড দখল করেছেন। কারা রগ কাটা পার্টি জনগণ তা জানে।’

তিনি বলেন, আপনাদের একাত্তরের ভূমিকা কি তা জণগন জানে। আপনারা বাংলাদেশের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাননি। বিএনপিও যায়নি। আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলামের কাজ কি বারবার মুনাফিকি করা?

১৯৭১ থেকে ২০২৪ কখনই বিএনপি গণতন্ত্রে বিরুদ্ধে আপস করেনি। ৫ আগস্টের পর আপনারা কি করলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চান? আওয়ামী লীগের সব মাফ করে দিতে চান। শেখ হাসিনার সব খুনের সহযোগী ভারত। আপনারা রাজনীতির নামে ভাঁওতাবাজি করেন।

সিলেটে হারিছ চৌধুরীর দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়সিলেটে হারিছ চৌধুরীর দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়
তিনি বলেন, আপনারা বলেছেন, তারা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। তাহলে রক্তের সাথেই বেইমানি হলো না?

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে, দেশের মানুষ সব জানে। কারা স্বাধীনতা বিশ্বাস করে, সার্বভৌমত্ব বিশ্বাস করে মানুষ জানে। এদেশের মানুষ সব জানে।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝