রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেলানীর মতো হত্যাকাণ্ড সীমান্তে দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১২ পিএম   (ভিজিট : ১৮১)
X


ভারত তোষণকারী ও নতজানু শেখ হাসিনার সরকারের পতনের পর এবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী সিংহের মতো গর্জন দিয়ে বলেছেন, বাংলাদেশের সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। তিনি বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।

আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অথিথির বক্তেব্য তিনি এই অভিমত ব্যক্ত করেছেন। গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মো: জাহাঙ্গীর আলম বলেছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। তিনি বিজিবিকে পেশাদারত্বের সাথে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না।

দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা যোগ দেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝