মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের কালীগঞ্জে
বিএনপি নেতা এমদাদুলকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩১ পিএম   (ভিজিট : ১২৮)
X


গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতা এমদাদুল হক আকলু (৬৫)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার  (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুক্তারপুর ইউনিয়নের নাশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার পরিদর্শক মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। স্থানীয়দের বক্তব্য, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমদাদুল মারা গেছেন। তবে কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া জানান, 'এমদাদুল হক আকলুকে আন্দোলন চলাকালে এলাকার আওয়ামী লীগের লোকজন ধরে পুলিশে দিয়েছিল। 

আজ সকালে আকলু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আওয়ামী লীগের ১০-১৫ জন লোক তাকে পিটিয়ে মেরে ফেলেছে।' এ বিষয়ে মন্তব্য জানতে কালীগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

কালীগঞ্জের পরিদর্শক মারুফ হোসেন বলেন, 'নিহত বিএনপি নেতার মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সংঘর্ষে বিএনপি, আওয়ামী লীগ উভয় পক্ষের লোক ছিল। বিস্তারিত পরে জানানো হবে।'


আ. দৈ. /কাশেম/সুশা







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝