রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২১৩)
X

সরকারযন্ত্রে ফ্যাসিবাদের কাঠামো রেখে ওপর থেকে চাপিয়ে দিলে সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ স্লোগানে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের প্রথম দিনে তিনি একথা বলেন।

বিএনপি’র মহাসচিব বলেন, বিএনপি টেকসই সংস্কারে আন্তরিক। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন।

তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়াই গ্রহণযোগ্য হবে না। সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো। তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত।

তিনি আরও বলেন, একাত্তর এবং তার পরবর্তী সংগ্রামের কথা ভুলে গেলে চলবে না। সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।

বিএনপি সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝