সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে হাসিনা ও তার দোসরদের অনেক নথি পুড়েছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২২৫)
X


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পরই বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা এবং অনেক নথি পুড়ে যাওয়ার ঘটনায় দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় রিজভী বলেন, এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আলোচনায় সভায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুর ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ। 

রিজভী বলেন, চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্ত। ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি যখন কোনো মন্ত্রী-সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে, তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়। আগুন লেগে যায়।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, গতকালই সংবাদপত্রে দেখেছি, অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। চিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিজভী।

উল্লেখ্য, ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তারা সচিবালয়ে আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর দুপুর পৌনে ১২টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝