রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশকে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে :জামায়াত আমীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ২:৪৯ পিএম   (ভিজিট : ২৫৭)
X

চিকিৎসকদের প্রতি দেশের জনগণের যে অসীম প্রত্যাশাদেশকে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে

মায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান। তিনি বলেছেন, চিকিৎসকদের প্রতি দেশের জনগণের যে অসীম প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ডাক্তাররা চাইলে একটি মানবিক দেশ গড়তে পারেন। দেশকে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। 

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন-‘ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ’র চিকিৎসকদের জাতীয় সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় চিকিৎসকদের নিজেদের মেধার সর্বোচ্চ দিয়ে, ফ্যাসিস্ট সরকারের কারণে ধসে যাওয়া চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের আমীর।

ন্যাশনাল ডক্টরস ফোরামের এই সমাবেশে সারাদেশ থেকে আগত দুই হাজারেরও বেশি চিকিৎসক যোগ দেন। এনডিএফ’র চিকিৎসক সমাবেশ থেকে ১৪ দফা দাবি সম্বলিত একটি ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।

ওই ঘোষণাপত্রের কয়েকটি দাবির মধ্যে অন্যতম- বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি, বেসরকারি চিকিৎসকদের যৌক্তিকভাবে বেতন ভাতা নির্ধারণ, বিএমডিসিকে কার্যকর করাসহ চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝