রাজনীতিবিদরা ভালো হলে দেশ ভালো হবে : আন্দালিব পার্থ
নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।বলেছেন, রাজনীতিবিদ ভালো না হলে সেমিনার করে কোনো লাভ হবে না। তিনি বলেন, আমরা পলিটিক্স করি আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে। রাজনীতিবিদরা ভালো হলে দেশ ভালো হবে এবং সভা সেমিনার কাজে লাগবে।
শনিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়। আন্দালিব পার্থ বলেন, আমি বলতে চাচ্ছি আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার করেন। আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত। ছাত্রদল কিংবা জামায়াত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই।
এ রাজনীতিবিদ আরও বলেন, হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন কান ধরে উঠাতো-বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই-বোনেরা পড়ে। তো জাতি হিসেবে আমরা কতখানি স্বার্থপর?
আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ। কে রাজনীতি করবে? গত ২০ বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে।
আ. দে./ কাশেম




















