সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সময়টা দারুণ যাচ্ছে জয়া আহসানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২১৪)
X

আজ শুক্রবার দুপুরে হঠাৎ করেই ফেসবুক পেজে নতুন ছবি প্রকাশ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খানিকটা খোলামেলা ধাঁচের এই ছবি জয়ার ভক্তরা যেন লুফে নিয়েছেন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে যার চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা।

ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য এই চিত্রকরকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী বলা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। জয়ার ছবিতেও আছে সেই ধাঁচ।

বর্তমানে সময়টা দারুণ যাচ্ছে জয়া আহসানের। দিন দুই আগে তার অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি জায়গার করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। 

এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝