সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘পুষ্পা ২’র দাপটে মুক্তির আগেই নাজেহাল দেবের ‘খাদান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

কলকাতায় বড়দিনে সবমিলিয়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। দেব-ইধিকার অ্যাকশান ছবি ‘খাদান’, রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’, প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ ও মানসী সিনহার ‘৫ নং স্বপ্নময় লেন’। । 

কিন্তু একইসঙ্গে সারা ভারতের মতো বাংলাতেও রমরমিয়ে চলছে ‘পুষ্পা ২’। এখানেই শেষ নয়, পূজায় মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘বহুরূপী’র শোও এখনও হাউজফুল চলছে। এর জেরেই হল পেতে সমস্যা তৈরি হয়েছে চার নতুন বাংলা ছবির। 

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেবের ‘খাদান’। অনেকদিন পর অ্যাকশন নির্ভর মাসালা বাণিজ্যিক ছবিতে ফিরছেন নায়ক। তবে রিলিজের আগেই সমস্যার মুখে এই ছবি। গতকাল দেব দাবি করেন, খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করতে পারছেন না কারণ এই ছবি যথাযথ শো পাচ্ছে না। 

দেব বলেন, খুবই দুঃখিত দর্শকের কাছে, কারণ ‘খাদান’এর আগাম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। বিশ্বাস করো, আমি ভীষণ চেষ্টা করছি আর খাদানের অ্যাডভান্স বুকিং শুরু করার জন্য লড়াই করছি। বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণেই এখনও খাদান যথাযথ শো পাচ্ছে না। সত্যিই দুঃখিত। প্লিজ ধৈর্য্য রাখুন। আমি হাল ছাড়ব না।

শুধু দেব নন, এই একই সমস্যার মুখে বাকি তিন ছবিও। উল্লেখ্য, সুজিত রিনো দত্ত পরিচালিত খাদান ছবিতে দেব-ইধিকা ছাড়াও রয়েছেন যিশু, বরখা বিশত, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতারা।

আ. দৈ/ সাম্য  


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝