সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কৃতিকে ঘিরে যেন গুঞ্জনের শেষ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২৩১)
X

এখন থেকেই ২০২৫ সালে বলিউডের কোন কোন তারকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তা নিয়ে  নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সেই তালিকায় অন্যতম কৃতি শ্যানন। বহুদিন ধরেই তাকে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে।

ভাইরাল হওয়া সেই ছবিতে কৃতিকে একটি গাঢ় গোলাপি রঙের শাড়িতে কবীরের পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা গেছে। পোস্টে তাদের সম্পর্ক নিয়েও চলেছে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকেরই মতে, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

ভিডিও দেখা গেছে, কৃতিকে অতিথিদের সঙ্গে সময় কাটাতে। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন অভিনেত্রী। এই বিয়ের অনুষ্ঠানে এমএস ধোনিও উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, অনেক বছর থেকে কৃতি তার প্রেম জীবনকে গোপন রেখেছিলেন। তাদের নেট দুনিয়ায় মাঝেমধ্যেই দেখা গেলেও কখনোই বিয়ে বা ডেটিংয়ের গুঞ্জন নিয়ে কথা বলেননি। 


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝