সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালীতে ক্বিরাত সম্মেলন ও কাওয়ালী সন্ধ্যা
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:১৩ পিএম  আপডেট: ১৪.১২.২০২৪ ৭:২০ পিএম  (ভিজিট : ২৮৩)
X

পটুয়াখালীতে আন্তর্জাতিক মানের ক্বিরাত সম্মেলন ও কাওয়ালী সন্ধ্যা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর আয়োজনে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ক্বিরাত সম্মেলন ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর সদস্য সচিব মোঃ শরিউদ্দিন এর সঞ্চালনে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর গভর্নর শাহ মুহাম্মদ নেছারুল হক, ,সাবেক ছাত্রনেতা, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা জামায়াতের আমীর এ্যাড,নাজমুল আহসান পটুয়াখালি জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন প্রমুখ।

কাওয়ালী সন্ধ্যা হাজার হাজার শ্রোতার মাঝে কাওয়ালী পরিবেশন করেন দেশ বরেণ্য কালচারাল প্রতিষ্ঠান সাইফুন শিল্পীগোষ্ঠী এবং হেভেন টিউন ব্যান্ড।

আ. দৈ. /কাশেম/ নাজিম 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝