রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাক বাহিনীর জুলুমকে হারমানিয়েছে আ’লীগ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৪৩)
X

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একাত্তরের হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি ২৪ -এ আওয়ামী লীগ করেছে । তিনি বলেন, পাকহানাদার বাহিনীর জুলুমকেও হারমানিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা পুরো জুলাই গণআন্দোলন, গণঅভ্যুত্থানে যারা ছিলেন তারা শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ, তাদের দেশ গড়ার যে স্বপ্ন তা আমরা পুরোপুরি ধারণ করি। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। একাত্তরের হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪ -এ করেছে আওয়ামী লীগ সরকার।

শফিকুল আলম বলেন, যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছেন এটি শহিদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। ড. ইউনূসসহ পুরো টিম, আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি।

এর আগে সকাল ৭টা ৫ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আ.দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝