রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরবঙ্গের প্রতি অবিচার করেছে ফ্যাসিবাদী সরকার: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ পিএম  আপডেট: ১৩.১২.২০২৪ ৫:২৬ পিএম  (ভিজিট : ২১৯)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের শাসনামলে উত্তরবঙ্গের প্রতি নানা ক্ষেত্রে অবিচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় সারজিস আলম বলেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থানের ইতিহাস ভুলে যেতে বসেছে। এ কারণেই এখন খুনিদের নামে মিছিল-স্লোগান হতে দেখা যায়।

তিনি আরও অভিযোগ করেন, অনেক ত্যাগ-তিতিক্ষার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে আজও অনেকে ব্যক্তি স্বার্থে কাজ করে চলেছেন।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক।




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝