সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ পিএম  আপডেট: ১২.১২.২০২৪ ৮:০৬ পিএম  (ভিজিট : ২৪৫)
X

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে কামালের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করে। এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সালাউদ্দিন ইস্কান্দার কিং শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৫ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার পর গত ৪ নভেম্বর আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত। হিসাবগুলোতে মোট ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা রয়েছে। সূত্র : বাসস


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝