সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্বৈরাচারের পতন হবে জেনেই আমরা ৩১ দফা দিয়েছি : তারেক রহমান
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৮:০৮ পিএম  আপডেট: ০৮.১২.২০২৪ ৮:১৪ পিএম  (ভিজিট : ২২৭)
X


বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের বলেছেন, স্বৈরাচারের পতন হবে জেনেই আমরা ৩১ দফা দিয়েছিলাম। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার বাস্তবায়ন করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। ফরিদপুরে শনিবার (৭ ডিসেম্বর)  আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারকে দেশ ছাড়তে হয়েছ। বিএনপি'র প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। বিএনপি'র মতো একটি দল নির্বাচন চাইবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। জনগণের রায়ের মাধ্যমে যে সিদ্ধান্তই আসুক সেটা আমরা মেনে নেব।
 
তিনি আরো বলেন, দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। একটি দেশে শুধুমাত্র প্রথম প্রধানমন্ত্রী বা মন্ত্রী-এমপি জবাবদিহি করবে না, যে কোনো সরকারী দফতর ও সকল পর্যায় থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অতীততে স্বৈরাচার সরকারের সময়ে কোন ক্ষেত্রেই কোন ধরনের জবাবদিহিতা ছিল না। সরকারের যদি জবাবদিহিতা থাকতো তাহলে দেশের হাজার হাজার কোটি টাকাপাচার করা যেতো না। 

তারেক রহমান বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। জনগণকে আস্থা রাখতে হলে অবশ্যই জনগণের মত অনুযায়ী চলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফরিদপুর সাংগঠনিক বিভাগের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে দিনভর চলে এ কর্মশালা।

কর্মশালার দ্বিতীয় সেশনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে নেতাকমীদের উদ্ধেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 
বিএনপি, কেন্দ্রিয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ। 

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাদা মিয়া, কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, কেন্দ্র্রিয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রিয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,  ফরিদপুর ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা মো মোস্তাফিজুর রহমান শামীম সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রিয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক বিভাগ ফরিদপুরের অর্ন্তভুক্ত ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেন। 

আজ, দৈ. /কাশেম /রানা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝