রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা’
পুলিশের বাধার মুখে বিএনপির তিন সহযোগী সংগঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:২৬ পিএম   (ভিজিট : ২৬২)
ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রামপুরা ব্রিজে আটকাল পুলিশ।  ছবি: আজকের দৈনিক
X

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা রামপুরা ব্রিজে আটকাল পুলিশ। ছবি: আজকের দৈনিক

 বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনে স্মারকলিপি দিতে বিএনপির তিন সহযোগী সংগঠনের পদযাত্রা রামপুরা ব্রিজে আটকে দিয়েছে পুলিশ।  

ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের এই কর্মসূচি আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রামপুরা ব্রিজে পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ।

জানা গেছে, এখান থেকে আলোচনাসাপেক্ষে একটি প্রতিনিধিদল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল সহকারে পদযাত্রা শুরু করেন তিন সংগঠনের নেতা-কর্মীরা।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি ডাকা হয়।

এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ জনতাও অংশ নিয়েছেন।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝