রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২২৩)
 বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌস। ছবি : সংগৃহিত
X

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌস। ছবি : সংগৃহিত



ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে খিলগাঁও থানার পুলিশ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিল ভুক্তভোগী মো. আহাদুল ইসলাম। এ সময় ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত আহাদুল ইসলামকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. বাকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা করেন।

ডিএমপি জানিয়েছে, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়।

আ. দৈ/  আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝