রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১২৩)
X

৬ দিনের রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এই আদেশ দেন আদালত।

 

গত ২৫ শে আগস্ট রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হয়। এর আগে, গত ২৪ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রূপগঞ্জে আনন্দ-মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। এ ঘটনায়, নিহতের খালা রিনা বাদি হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেসহ আসামি করে ২১ আগস্ট মামলা দায়ের করেন। সেই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়।

 

আ.দৈ/এআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝